*Shain Uddin Nagor Public School &* *College*
শাইন উদ্দিন নগর স্কুল
লতিফ পুরেরই একটি ফুল।।
এই ফুলেরই সুবাস নিতে
ভ্রমর হল সব মশগুল।।
শিক্ষা সাগরে নৌকা ডুবে আমরা যারা আজ দিশেহারা, সাঁতার কেটে ক্লান্ত হয়ে আমরা যারা আজ কুল হারা,
পেলাম তারা আজ আমরা সবাই কাঙ্ক্ষিত সেই কুল।।
শাইন উদ্দিন নগর স্কুল
লতিফ পুরেরই একটি ফুল।।
এই ফুলেরই সুবাস নিতে
ভ্রমর হল সব মশগুল।।
মূল হারা আজ শিক্ষা যখন গজিয়েছে মাথা হেথা সেথা, মূল হারা সেই শিক্ষা যখন নষ্ট করেছে জাতির মাথা,
তখন মোদের এই লতিফপুরে স্থাপিত হল শিক্ষামূল।।
শাইন উদ্দিন নগর স্কুল
লতিফ পুরেরই একটি ফুল।।
এই ফুলেরই সুবাস নিতে
ভ্রমর হল সব মশগুল।।
হৃদয় দিয়ে মায়া দিয়ে শিক্ষাটাকে আজ এগিয়ে নিয়ে, মেধা দিয়ে শ্রমও দিয়ে স্কুলটাকে আজ এগিয়ে নিয়ে,
অনেক কিছু ত্যাগে ত্যাগী হলেন আলহাজ্ব মোঃ শরীফুল।।
শাইন উদ্দিন নগর স্কুল
লতিফ পুরেরই একটি ফুল।।
এই ফুলেরই সুবাস নিতে
ভ্রমর হল সব মশগুল।